Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ৮ জানুয়ারি ২০২৬

উপদেষ্টামণ্ডলীতে অনুমোদনের পথে

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় অংশ নেয়া যোদ্ধাদের দায়মুক্তি প্রদানের জন্য অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। এটি শিগগিরই অনুমোদনের জন্য উপদেষ্টামণ্ডলীর বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলো। তাদের দায়মুক্তির অধিকার অবশ্যই নিশ্চিত করা উচিত। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ফ্যাসিস্ট শাসকের খুনিদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হয়েছিলো, তার জন্য তাদের দায়মুক্তি দেয়ার প্রয়োজন রয়েছে।

ড. আসিফ নজরুল আরও বলেন, 

এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। ইতিহাসে দেখা গেছে, আরব বসন্ত ও অন্যান্য গণঅভ্যুত্থানের পর বহু দেশে বিপ্লবী বা গণআন্দোলনে অংশ নেয়া মানুষদের জন্য দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়নের বৈধতা রয়েছে। ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পরও মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিলো।

তিনি আরও উল্লেখ করেন, এ নজীর ও সংবিধানিক বিধানের আলোকে আইন মন্ত্রণালয় জুলাইযোদ্ধাদের দায়মুক্তি প্রদানের জন্য একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ্, এটি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইযোদ্ধাদের নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।

আইন উপদেষ্টার এ ঘোষণার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তিদের আইনি নিরাপত্তা ও সংবিধানসম্মত অধিকার নিশ্চিত করার পথে সরকার পদক্ষেপ নিতে শুরু করেছে। খসড়া অনুমোদন হলে এটি দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল