Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ১৪ মার্চ ২০২৬

মেধাকেই অগ্রাধিকার দেয়া হবে

‘অমুকের ভাই…, ভাই একটু বলে দেন’—তদবির প্রসঙ্গে মির্জা ফখরুল

‘অমুকের ভাই…, ভাই একটু বলে দেন’—তদবির প্রসঙ্গে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদবিরের সংস্কৃতি দিয়ে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়। চাকরি বা পদ পাওয়ার ক্ষেত্রে ‘অমুকের ভাই’ পরিচয় ব্যবহার করে সুপারিশ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে মেধা ও দক্ষতাকে গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বাস করুন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তদবির আর তদবির। বেশিরভাগ তদবিরই হয় পোস্টিং-টোস্টিং বা পদায়ন সংক্রান্ত বিষয়ে। প্রয়োজনীয় কিছু বিষয় অবশ্যই করা লাগে, কিন্তু যদি এসবকেই প্রধান গুরুত্ব দেয়া হয় তাহলে সমস্যা তৈরি হবে।

তিনি বলেন, বিএনপির সরকার তদবিরের সংস্কৃতিকে উৎসাহ দেবে না। সব ক্ষেত্রে মেধা, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে।

তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের ছেলেরা শুধু ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়। নিজেদের আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগ দিতে হবে। বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিতে হবে এবং নতুন কিছু করার সাহস দেখাতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুধু বলি—অমুকের ভাই, ভাই একটু বলে দেন। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মেধা ও পরিশ্রমকেই সামনে আনতে হবে।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে।

এ সময় ঠাকুরগাঁও জেলা সমিতির নামে বিভক্তি তৈরির সমালোচনা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির