Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪১, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ০৩:৪৩, ১৭ মার্চ ২০২৬

রাজনৈতিক বিবেচনায় বাদ পড়েছিলো তারা

২০ বছর পর নিয়োগের সুযোগ পাচ্ছেন ৩৩০ পুলিশ

২০ বছর পর নিয়োগের সুযোগ পাচ্ছেন ৩৩০ পুলিশ
ফাইল ছবি

রাজনৈতিক বিবেচনায় প্রায় দুই দশক আগে নিয়োগ থেকে বাদ পড়া ৩৩০ জন পুলিশ সদস্যকে অবশেষে চাকরিতে যোগদানের সুযোগ দিচ্ছে সরকার। দীর্ঘদিনের অপেক্ষার পর তাদের নিয়োগ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৬ সালের সে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও যেসব প্রার্থী রাজনৈতিক কারণে নিয়োগ পাননি, তাদের এখন নির্ধারিত শর্তে পুলিশ বাহিনীতে যোগদানের সুযোগ দেয়া হবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে রয়েছেন। তৎকালীন সময়ে তাদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও দলীয় বিবেচনায় নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছিলো বলে উল্লেখ করা হয়েছে।

জ্যেষ্ঠতা নির্ধারণের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৭ সালে যদি নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন হতো, তবে যে তারিখে তাদের চাকরিতে যোগ দেয়ার কথা ছিলো, সে সময় থেকেই তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে। এছাড়া তাদের মৌলিক প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-বিধান ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যাচের গ্রেডেশন তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।

চূড়ান্ত নিয়োগের আগে প্রতিটি প্রার্থীর তথ্যের সত্যতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ