Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ৮ ডিসেম্বর ২০২৫

কেএমপিতে নতুন কমিশনার নিয়োগ

ঊর্ধ্বতন ২২ পুলিশ কর্মকর্তার বদলি

ঊর্ধ্বতন ২২ পুলিশ কর্মকর্তার বদলি
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ রদবদলে ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 

জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

কেএমপিতে নতুন পুলিশ কমিশনার

জারি করা একটি প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এবং সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরও ২০ কর্মকর্তার বদলি

আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ২০ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। বৃহৎ পরিসরের এ রদবদলকে চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডিএমপিতে ধারাবাহিক রদবদল

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ওসিকে সরিয়ে নতুনভাবে বদলি করা হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর হবে।

একইদিন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়। এর মধ্যে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা উভয় প্রজ্ঞাপনেই সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে একটি বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা