Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ১২ ডিসেম্বর ২০২৫

একসঙ্গে বদলি ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তা

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশে বড় ধরনের রদবদল
প্রতীকি ছবি

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। এক প্রজ্ঞাপনে ৩০ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপারসহ মোট ৩৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব ৩০ কর্মকর্তা সম্প্রতি অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন, তাদেরই নতুন কর্মস্থলে পোস্টিং দেয়া হয়েছে।

এ ছাড়া চারজন অতিরিক্ত ডিআইজি এবং পাঁচজন পুলিশ সুপারকেও প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন স্থানে বদলি করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জনবল পুনর্বিন্যাস, সমন্বয় জোরদার এবং মাঠ প্রশাসনকে আরও গতিশীল করতে এ রদবদল কার্যকর করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা