Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:০৭, ১৪ জানুয়ারি ২০২৬

জামায়াত আমিরের নিরাপত্তায় দেহরক্ষী, বাসভবনে পুলিশ

জামায়াত আমিরের নিরাপত্তায় দেহরক্ষী, বাসভবনে পুলিশ
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তার জন্য একজন অস্ত্রধারী দেহরক্ষী (গানম্যান) নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে তার বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তাঝুঁকি বা হুমকি বিদ্যমান রয়েছে। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান প্রদান এবং বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা জরুরি হয়ে পড়েছে। নির্দেশক্রমে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য পুলিশ সদর দফতরকে অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) শফিকুর রহমানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে একটি প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়। এসবি’র সে সুপারিশের ভিত্তিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শীর্ষ রাজনৈতিক নেতাদের নিরাপত্তা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে, যার অংশ হিসেবেই জামায়াত আমিরের নিরাপত্তা জোরদার করা হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ