Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৫

পুলিশে ৬টি ডিআইজি পদে রদবদল

পুলিশে ৬টি ডিআইজি পদে রদবদল
ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে গতিশীলতা আনতে সদরদফতরের গুরুত্বপূর্ণ ছয়টি ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন ও বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, পুলিশ সদরদফতরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ 'অ্যাডমিনিস্ট্রেশনে' বদলি করা হয়েছে। এছাড়া তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স এবং আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যান্যদের মধ্যে সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকসে, আতিকুর রহমানকে ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। সদ্য যোগদান করা এবং বর্তমানে কর্মরত কর্মকর্তাদের সমন্বয়ে এ পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা