Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ৭ জানুয়ারি ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলির তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে পুলিশ টেলিকম ইউনিটে, সিআইডির ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিআইজি মোহাম্মদ ওসমান গনি, সানা শামীনুর রহমান ও মোহাম্মদ ফয়েজুর কবিরকে যথাক্রমে ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপিতে, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দফতরে এবং খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

নৌ পুলিশের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির পুলিশ সুপার মাহফুজা লিজা, এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার ও রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল হককে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে ডিএমপিতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা