Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২০ মার্চ ২০২৬

আপডেট: ২০:২৮, ২০ মার্চ ২০২৬

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা ধারণ করে ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভাষণটি সম্প্রচার করে।

প্রধানমন্ত্রী বলেন, 

আসুন আমরা রমজানের আদর্শে অনুপ্রাণিত হই এবং একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। 

তিনি উল্লেখ করেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও অনাবিল আনন্দের বার্তা।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন দেশের প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়—সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক অভিনন্দন ও ‘ঈদ মোবারক’ জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী