Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩১, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ০২:৩৪, ১৮ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব ভাগ, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব ভাগ, প্রজ্ঞাপন জারি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রম সচল রাখতে বিকল্প দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট কয়েকজন মন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভালের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যিনি একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সংসদীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীসহ মোট ২৫ জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালনের বিস্তারিত তালিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তার বিকল্প—উভয়েই অনুপস্থিত থাকলে দায়িত্ব পালনের জন্য একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সে ক্ষেত্রে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আর তারও অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বসহ অন্যান্য সংসদীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

সরকারের এ নতুন দায়িত্ব বণ্টনকে সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্নের দ্রুত জবাব নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে সংসদ অধিবেশনে যেকোনো পরিস্থিতিতে সরকারের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী