Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ৩০ মার্চ ২০২৬

সংসদে সৌজন্যের নজির

নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরল সৌজন্যতার এক দৃশ্যের অবতারণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নিজ কার্যালয় থেকে বের হয়ে বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। সরকারের প্রধানের এমন আচরণে উপস্থিতদের মধ্যে প্রশংসার সাড়া পড়ে।

ঘটনার সূত্রপাত হয় একই দিনে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ–এর সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হাঁটতে থাকেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গেই তাকে সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ২০ মিনিট ধরে তাদের মধ্যে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি ছিলো একটি সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ। আলোচনার বিষয়বস্তু বিস্তারিত না জানালেও তিনি বলেন, দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই রাজনৈতিক ভিন্নমতকে সম্মান করেন এবং সকলের সঙ্গে শিষ্টাচার বজায় রাখেন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়েও বিভিন্ন অনুষ্ঠানে তার এ আচরণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।

সোমবারের এ ঘটনা সংসদীয় রাজনীতিতে পারস্পরিক সম্মান ও সহনশীলতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা