Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০২, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ০৯:০৩, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালন

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতার  শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরাও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষও দিনব্যাপী স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদিকে, একই দিনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকাল ৬টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবেই বিরোধীদলীয় নেতা এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

স্বাধীনতার মহান এ দিনে জাতি আবারও স্মরণ করেছে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ, যার বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন