Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২১ মার্চ ২০২৬

আপডেট: ২১:৪৫, ২১ মার্চ ২০২৬

তারেক রহমানের ফোনকল পেয়ে বিস্মিত এ গণমাধ্যমকর্মী

সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

ঈদের দিনে সাংবাদিক আনিস আলমগীর-কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় তাদের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয় বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন আনিস আলমগীর।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি বিস্মিত হন। কথোপকথনে প্রধানমন্ত্রী তাকে এবং তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার সাম্প্রতিক কারাভোগের বিষয়টিও অবগত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আনিস আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ঈদের নামাজে প্রধানমন্ত্রীর সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তারও প্রশংসা করেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতের নেতিবাচক রাজনীতি নিয়ে কোনও মন্তব্য না করায় সেটিকেও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

এর আগে সাংবাদিক আনিস আলমগীর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক মামলাও দায়ের করে।

প্রায় তিন মাস কারাভোগের পর গত ১৪ মার্চ জামিনে মুক্তি পান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা