Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ২১ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান-এর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান। তারা একসঙ্গে ছবি তোলেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন।

আলোচনায় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঈদের এ পবিত্র দিনে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি সরাসরি যমুনায় ফিরে আসেন।

সকালের পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজনের জন্য নির্ধারিত সময়ে মূল ফটক খুলে দেওয়া হলে অল্প সময়েই পুরো এলাকা জনসমাগমে ভরে ওঠে।

শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে উপস্থিত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী