Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:০৪, ২ এপ্রিল ২০২৬

প্রসিকিউটর বললেন হার্ডড্রাইভ বদল

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রসিকিউশন কার্যালয় থেকে এক দিনের ভিডিও ফুটেজ গায়েব হওয়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে ভিন্নমুখী বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, সিসিটিভি সংরক্ষণ ব্যবস্থার হার্ডড্রাইভে পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, পুরোনো ও নতুন কিছু হার্ডড্রাইভ সংযোজন ও অপসারণ করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। এ বিষয়ে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকেও অবহিত করা হয়েছে।

তবে একই বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফুটেজ গায়েব হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, তানভীর হাসান জোহার বক্তব্য প্রসিকিউশন কার্যালয়ের আনুষ্ঠানিক অবস্থান নয়। বিষয়টি জানতে চাইলে জোহা নিজেও এ নিয়ে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, এ বিষয়ে তদন্ত কমিটির পক্ষ থেকে জোহাকে কোনও দায়িত্ব দেয়া হয়নি এবং তিনি কমিটিকেও কিছু জানাননি। তার মতে, সিসিটিভি ফুটেজ নিয়ে জোহার বক্তব্য ব্যক্তিগত মতামত, যা তদন্ত চলাকালে দেয়া অনভিপ্রেত।

অন্যদিকে, ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ সংরক্ষণকারী কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের কোনও ভিডিও ফুটেজ গায়েব হয়নি। সব ফুটেজ যথাযথভাবে সংরক্ষিত রয়েছে বলেও তারা জানিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রসিকিউশন কার্যালয়ের ভেতরে সমন্বয়হীনতা ও তথ্য বিভ্রান্তির বিষয়টি সামনে এসেছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান