Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ২০ নভেম্বর ২০২৫

চারজন শনাক্ত, গ্রেফতার ১

ট্রাইব্যুনালের বিচারক–প্রসিকিউটরদের হত্যার হুমকি

ট্রাইব্যুনালের বিচারক–প্রসিকিউটরদের হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ১৬ নভেম্বর রাতে ভারতীয় নম্বর ব্যবহার করে ট্রাইব্যুনালের তিন বিচারক ও বেশ কয়েকজন প্রসিকিউটরকে ফোনে হত্যার হুমকি দেয়া হয়। এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার আগের দিন ছিল বলে জানান কর্মকর্তারা।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন,

শেখ হাসিনা রায়ের আগের দিন অসংখ্য ফোন পেয়েছি। একই ভাষা—নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে। শেষে ফোনই বন্ধ করতে হয়েছে।

তিনি আরও বলেন,

ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলোকে গুরুত্ব দেয়ার কিছু নেই।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান,

রোববার সন্ধ্যা থেকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি দেয়া শুরু হয়। আজও বেশ কিছু ফোন এসেছে। অধিকাংশ কল ভারতীয় কান্ট্রি কোড দিয়ে করা। তারা বলেছে, শেখ হাসিনার শাস্তি হলে আমাদের কেউই বাঁচবো না।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গত সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছয়টি ঘটনার দুটি অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করে। বাংলাদেশের ইতিহাসে এ প্রথম মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো সাবেক সরকারপ্রধানকে সাজা দেয়া হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা