Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২, ৯ এপ্রিল ২০২৬

বাসের ভাড়া আর গোপন নয়

গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া

গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
ছবি: সংগৃহীত

গণপরিবহনে ভাড়া নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কমাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই বাস ও মিনিবাসে ভাড়ার তালিকা সরাসরি ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা চালু করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

মন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় যাত্রীরা বাসের ভেতরেই নির্ধারিত ভাড়ার হার দেখতে পারবেন। এতে করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমবে এবং যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধও হ্রাস পাবে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সড়কের ধারণক্ষমতা অনুযায়ী যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে থাকে।

এছাড়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তাদের ওয়েবসাইটে ভাড়ার তালিকা প্রকাশ করে এবং তা গণপরিবহনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেয়।

মন্ত্রী জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের জন্য ভাড়ার তালিকা কার্যকর রয়েছে। তবে খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়া নির্ধারণ করা হবে এবং সেটি ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের সামনে উপস্থাপন করা হবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে গণপরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং যাত্রী ভোগান্তি কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল