Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:১৫, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ০৫:১৭, ১১ এপ্রিল ২০২৬

ব্যক্তিগত কারণের কথা জানালেন আকবর হোসেন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক-এ দেয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি লেখেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে উল্লেখ করে বলেন, এ পরিস্থিতিতে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিলো না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনও কারণ জড়িত নয়।

২০২৪ সালের নভেম্বরে লন্ডন-এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশন-এ তাকে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছিলো।

তবে তার হঠাৎ পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত হাইকমিশনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, কূটনৈতিক দায়িত্ব নেয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলা-এর ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে