Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ৩ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৪, ৩ মার্চ ২০২৬

নিয়মতান্ত্রিক বিদায়

দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) বড় ধরনের পরিবর্তন এসেছে। সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) তারা একযোগে মন্ত্রিপরিষদ বিভাগে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই তারা দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, তাদের ওপর কোনও ধরনের চাপ ছিলো না। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।

একসঙ্গে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সাময়িক প্রশাসনিক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

দুর্নীতি দমন কমিশন দেশের শীর্ষ দুর্নীতিবিরোধী সংস্থা হিসেবে বিভিন্ন উচ্চপ্রোফাইল তদন্ত ও মামলার দায়িত্ব পালন করে থাকে। এ প্রেক্ষাপটে সংস্থাটির শীর্ষ নেতৃত্বের একযোগে পদত্যাগকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে