Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ এপ্রিল ২০২৬

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান
ফাইল ছবি

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন, জাতীয় রাজনীতিতে তার নেতৃত্বের উত্থান এবং গণতন্ত্র পুনর্গঠনে তার ভূমিকা তাকে এ মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে দিয়েছে। টাইম প্রতি বছর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও সমাজে বৈশ্বিক প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করে। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে টাইমের প্রতিবেদনটির স্ক্রিনশট শেয়ার করে একে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক গৌরবের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমানের এ স্বীকৃতি তার দূরদর্শী নেতৃত্ব, সাহসী রাজনৈতিক অবস্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। মাহদী আমিনের ভাষায়, এ অর্জন শুধু একজন নেতার ব্যক্তিগত সম্মান নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রারও বৈশ্বিক স্বীকৃতি।

তিনি আরও বলেন, টাইমের এ তালিকায় অন্তর্ভুক্তি প্রমাণ করে—জনগণের অধিকার রক্ষার সংগ্রাম, নেতৃত্বের দৃঢ়তা এবং রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতা আন্তর্জাতিক মহলেও মূল্যায়িত হচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে টাইম ম্যাগাজিন তারেক রহমানকে বাংলাদেশের নির্বাচনে ‘স্পষ্ট ফ্রন্ট রানার’ বলেও উল্লেখ করেছিলো এবং ফেব্রুয়ারিতে তার নেতৃত্বকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে বর্ণনা করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল