Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ১৩ মার্চ ২০২৬

সংকটময় অবস্থায় এভারকেয়ারে 

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার 

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার 
ছবি: সংগৃহীত

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার কিছু পর মির্জা আব্বাসকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। প্রথম দফার অস্ত্রোপচার সন্ধ্যার আগেই শেষ হয়। পরে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যার পর আবারও তার মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকদের মতে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে এ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছিলো। তবে শারীরিক জটিলতা দেখা দেয়ায় আপাতত বিদেশে নেয়ার পরিকল্পনা স্থগিত করে দেশেই চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকরা তার চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চায়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী