Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ০০:৪০, ১৩ মার্চ ২০২৬

এভারকেয়ার চিকিৎসাধীন

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।

এ সময় হাসপাতালে উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার চলমান চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিক্যাল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী