Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৪, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০১:১৫, ১৪ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দেয়ার সময় তিনি মির্জা আব্বাসের জন্য বিশেষভাবে দোয়া চান।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে আমরা দোয়া করি, যেনো আল্লাহ তাকে দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করেন।

তিনি আরও বলেন, মির্জা আব্বাস যেন সুস্থ হয়ে আবারও বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন এবং দেশের সংস্কারসহ জনগণের যে প্রত্যাশা রয়েছে তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন—সে কামনাই আমরা করছি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করেন। নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আল্লাহর কাছে দোয়া করি, খুনি হাসিনা—যার ফাঁসির রায় হয়েছে—তাকে ভারত থেকে ধরে বাংলাদেশে এনে সেই রায় বাস্তবায়নের তৌফিক আল্লাহ যেনো দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ উসমান হাদিসহ যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ