Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ১৮ এপ্রিল ২০২৬

ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ

ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত সম্পদ অর্জনে অনীহার কথা তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, রাজধানী ঢাকায় তার নিজস্ব কোনও বাড়ি নেই; এখনও বাবার রেখে যাওয়া ফ্ল্যাটেই বসবাস করছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তজুমদ্দিন-এ স্পিকার হওয়ার পর প্রথম গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা তুলে ধরে স্পিকার বলেন, পানিসম্পদ মন্ত্রী থাকাকালে তিনি তজুমদ্দিন শহর রক্ষা বাঁধ প্রকল্পে প্রথম সিসি ব্লক ব্যবহার চালু করেন। তিনি দাবি করেন, তাদের রাজনীতি কখনও লুটপাট বা দখলদারিত্বের সঙ্গে যুক্ত ছিলো না। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, এত বছর রাজনীতি করার পরও ঢাকায় তার নিজস্ব কোনও বাড়ি নেই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সীমাহীন লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনও অপকর্মে জড়ালে জনগণ তাদেরও একইভাবে দেখবে। তাই জনগণের সেবক হিসেবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তজুমদ্দিন ও লালমোহনের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার বলেন, এ পদে হয়তো প্রশাসনিক ক্ষমতা সীমিত, তবে এর সম্মান অনেক। জনগণের ভোটেই তিনি এ সম্মানজনক দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, একসময় তাকে মনোনয়ন না পাওয়ার অপপ্রচার চালানো হয়েছিলো। তবে জনগণ সে ‘মাফিয়া সরকারকে’ বিদায় দিয়ে দেশপ্রেমিকদের জন্য পথ তৈরি করেছে। তিনি বলেন, দেশ আর গুম-খুনের অন্ধকারে ফিরে যাক, তা কেউ চায় না।

সংবর্ধনার আগে স্পিকার উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি স্থানীয় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দফতরে জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী