Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ২৬ এপ্রিল ২০২৬

জরুরি সেবায় আর থাকছে না তেলের রেশনিং: প্রধানমন্ত্রী

জরুরি সেবায় আর থাকছে না তেলের রেশনিং: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পুলিশসহ দেশের জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং পদ্ধতি বাতিল করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ গুরুত্বপূর্ণ তথ্য জানান।

সংসদ অধিবেশনে কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা নিহতের ঘটনা এবং জননিরাপত্তায় পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করেন মনিরুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন, জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিংয়ের কারণে টহল কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা অপরাধ দমনে নেতিবাচক প্রভাব ফেলছে। সংসদ সদস্যের এ উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ফ্লোর নিয়ে সরকারি সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্য যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকার ইতোমধ্যে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নিয়েছে। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত অন্যান্য বাহিনী যেমন—অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ওপর জ্বালানি ব্যবহারের যে বিধিনিষেধ বা এমবারগো ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও স্পষ্ট করেন যে, দুই দিন আগেই এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে পুলিশের টহল বা জরুরি সেবার ক্ষেত্রে আর কোনও প্রতিবন্ধকতা থাকবে না এবং জনমনে স্বস্তি ফিরবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে বিভিন্ন খাতে রেশনিং করা হলেও আইন-শৃঙ্খলার মতো স্পর্শকাতর বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার এ ছাড় দিয়েছে। এর ফলে পুলিশ ও অন্যান্য জরুরি বাহিনীগুলো পূর্ণ সক্ষমতায় তাদের দায়িত্ব পালন করতে পারবে।

সরকারের এ সময়োচিত পদক্ষেপকে সংসদ সদস্যরা সাধুবাদ জানিয়েছেন। এর মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল