Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ২১ ডিসেম্বর ২০২৫

সীমান্তে অনুপ্রবেশ:অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক বিজিবির

সীমান্তে অনুপ্রবেশ:অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক বিজিবির
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল ভারতীয় গরু পাচারকারীদের ধাওয়া করছিলো। ধাওয়া করার একপর্যায়ে ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এলাকা দিয়ে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। বিষয়টি টের পেয়ে আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে এবং পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে তিনি অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছেন।

রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সেলিম আল দীন জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। নিয়ম অনুযায়ী এবং বিএসএফের অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে। তিনবিঘা করিডোর এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনাটির পর সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত প্রটোকল অনুসরণ করেই দ্রুততম সময়ে এ সমস্যার সমাধান করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন