Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৫, ৩০ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন

বিজিবির পা ধরে ক্ষমা চাইলো বিএসএফ

বিজিবির পা ধরে ক্ষমা চাইলো বিএসএফ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন, বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ ওই দুই বিএসএফ সদস্যকে আটক করে। পরে তারা ক্ষমা প্রার্থনা করলে যথাযথ প্রক্রিয়ায় তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা মাটিতে পড়ে বিজিবির পা ধরে ক্ষমা চান। জুলকারনাইন তার কমেন্টে উল্লেখ করেন, এ ঘটনা ও ফুটেজ বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হয়েছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। ২০২৪ সালে বিজিবি একটি ঘটনায় বিএসএফ সদস্যকে আটক করেছিলো, যা পরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন