Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৮, ২২ মে ২০২৬

আপডেট: ০২:৩২, ২২ মে ২০২৬

মামলা, প্রত্যাবর্তন ও সীমান্ত ইস্যুতে মন্তব্য

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কি না জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কি না জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না, তা তার জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আদালতের কোনও নিষেধাজ্ঞা না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই। তবে আদালতের নির্দেশ থাকলে তা অবশ্যই গণমাধ্যমকে অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 

আমরা চাই শেখ হাসিনা মামলা ফেস করুক। আমরা তাকে আইনগতভাবে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চুক্তি অনুযায়ী ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। আমরা চাই তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হোন।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যেসব আলোচনা চলছে, তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট—তাকে আইনের আওতায় আনতেই বাংলাদেশ প্রত্যর্পণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এ সময় ‘পুশইন’ ইস্যু নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গের সম্ভাব্য নীতিগত অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার বিষয়।

তিনি উল্লেখ করেন, সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত নজরদারি চলছে।

পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুলিশ শুধু ঘটনা ঘটার পর নয়, বরং অপরাধ যাতে না ঘটে সেজন্যও কাজ করে। মাদক, চোরাচালান ও অপরাধ দমনে তাদের প্রোঅ্যাকটিভ ভূমিকা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে
হাসিনার সাজা দেশবাসীর সামনে কার্যকর হবে: শামা ওবায়েদ
বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
আমি একা নই, আরও অনেক নারী ভুক্তভোগী: মাহি
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ক্ষোভে ৪ গাড়িতে আগুন
কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
বন্যাদুর্গত মানুষের পাশে এনসিপি
‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
সিলেট বিভাগে বন্যার শঙ্কা, প্লাবিত ৬০ গ্রাম
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
নুহাশ পল্লী জাতীয়ভাবে সংরক্ষণের দাবি
হাসিনার ‘দেশে ফেরার’ ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়
বন্যায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলবো: হাসনাত