Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২২ মে ২০২৬

পল্লবীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

পল্লবীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান
ছবি: ভিডিও থেকে নেয়া

রাজধানীর পল্লবী এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি সেখানে পৌঁছালে কিছু মানুষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

জানা গেছে, শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তার শোকাহত পরিবারকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী পল্লবী এলাকায় যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। এ সময় একাংশের মানুষ ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক আলোচিত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিলো। সে ক্ষোভ থেকেই কিছু মানুষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে স্লোগানের পেছনের নির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ ঘটনায় বড় ধরনের কোনও সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা