Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ৬ মে ২০২৬

আপডেট: ১৪:১২, ৬ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া মামলাগুলোর প্রকৃতি, অভিযোগ ও বাস্তবতা খতিয়ে দেখে এক মাসের মধ্যে বিস্তারিত তথ্য দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাগুলোও এ যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগের আওয়ামী লীগ সরকারের সময় যেসব ‘গায়েবি মামলা’ দায়ের হয়েছিলো, সেগুলো প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে। এসব মামলার বৈধতা ও প্রয়োজনীয়তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং রাজনৈতিক মামলাসংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার