স্পিকার ও ১১ দলকে প্রতীকী বার্তা
কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করলো ইরান
ইরানে আয়োজিত দেশের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলি খামেনির শোকানুষ্ঠান কেবল বিদায়ের মঞ্চ নয়, বরং একটি শক্তিশালী কূটনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। কোনও রাজনৈতিক ভাষণ কিংবা হুমকির গর্জন ছাড়াই ইরান পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বার্তা দিয়েছে।
শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের নির্দিষ্ট আয়াত তেলাওয়াতকে কেন্দ্র করে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের একটি অংশের মতে, আনুষ্ঠানিক রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে নির্বাচিত কোরআনের আয়াত পাঠের মাধ্যমে প্রতীকী বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। পর্যবেক্ষকদের মতে, এসব আয়াতের নির্বাচন কেবল ধর্মীয় তাৎপর্য নয়, বরং সংশ্লিষ্ট দেশ ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীকী অর্থও বহন করতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম উপস্থিত ছিলেন। তার সামনে সূরা আল-আহজাবের ২৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। আয়াতটিতে আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূরণে অবিচল মুমিনদের কথা উল্লেখ করা হয়েছে, যারা নিজেদের নীতিতে অটল থাকেন এবং প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ়তা প্রদর্শন করেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ১১ দলীয় জোটের প্রতিনিধিদের সামনে সূরা আলে-ইমরানের ১৬৯-১৭০ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। ওই আয়াতে আল্লাহর পথে নিহত ব্যক্তিদের জীবিত ও সম্মানিত অবস্থার কথা উল্লেখ করা হয়েছে এবং তাদের জন্য পুরস্কার ও সুসংবাদের বর্ণনা দেয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা উঠে এসেছে। কেউ কেউ মনে করছেন, আয়াতগুলোর নির্বাচন সাম্প্রতিক বিভিন্ন গণআন্দোলন ও রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণ করার প্রতীকী ইঙ্গিত বহন করতে পারে। বিশেষ করে বাংলাদেশের জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গ টেনে কিছু পর্যবেক্ষক এ আয়াতগুলোর সঙ্গে শহীদদের আত্মত্যাগের প্রতীকী সম্পর্ক খুঁজে দেখছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ১১ দলীয় জোটের নেতাদের শোনোনো আয়াতগুলো ছিলো জুলাই বিপ্লবের জন্য এক অনবদ্য প্রতীকী স্বীকৃতি। ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ইরানের শোনানো এ আয়াতগুলোর তেলাওয়াত সরাসরি সে শহীদদের আত্মত্যাগকে আন্তর্জাতিক মঞ্চে এক আধ্যাত্মিক সম্মান এনে দেয়।
সবার দেশ/কেএম




























