Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ৭ জুলাই ২০২৬

আপডেট: ০০:৫৭, ৭ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশে বোমা হামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

এনসিপির সমাবেশে বোমা হামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী সমাবেশে বোমা হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশের মঞ্চে ওঠেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যেই দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন নেতা বক্তব্য দেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ ফিরে এলে সমাবেশ আবার স্বাভাবিকভাবে চলতে থাকে।

রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য শুরু করেন। তার বক্তব্য চলাকালেই বোমা হামলার ঘটনা ঘটে। বিকট শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

হামলায় আহত হন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তাদের মধ্যে শাহীন এনাম মেডিকেল কলেজের কর্মী, জসিম একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শাহাদাত হোসেন সাভারের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। আহত তিনজনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর তাৎক্ষণিক বক্তব্যে নাহিদ ইসলাম হামলাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। তবে এ ধরনের হামলায় এনসিপি ভীত হবে না এবং জুলাই পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বক্তব্য শেষে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার মডেল থানার সামনে যান। এ সময় থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। পরে নাহিদ ইসলাম, সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন থানায় প্রবেশ করেন। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় বের হয়ে তারা আহতদের দেখতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এদিকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার বিষয়ে এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা