Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৭ জুলাই ২০২৬

সাভার থানার সামনে অবস্থান, ঢাকায় বিক্ষোভ মিছিল

এনসিপির সমাবেশে বোমা হামলা, আহত ৩

এনসিপির সমাবেশে বোমা হামলা, আহত ৩
ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী সমাবেশে বোমা হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর দলটির কেন্দ্রীয় নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। একই সঙ্গে ঘটনার প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হামলার পরপরই নাহিদ ইসলাম ঘটনাস্থলে তাৎক্ষণিক বক্তব্য দেন এবং পরে নেতৃবৃন্দ সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন মো. শাহীন খান্দকার (৩০), মো. জসিম (২৬) এবং মো. শাহাদাত হোসেন (৪০)। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি রাত ১১টায় রাজধানীর চাঁনখারপুল বোরহানউদ্দিন কলেজ গেট থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে।

এদিকে, হামলার ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা