Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ২৪ মে ২০২৬

ভোলার রাজনীতিতে নতুন সমীকরণ

এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন

এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন। তার এ যোগদানকে কেন্দ্র করে ভোলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কবি কাজী নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তিনি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদান অনুষ্ঠানে মহিবুল্লাহ খোকন বলেন, রাজনৈতিক দল ছাড়া একা জনগণের অধিকার সুরক্ষা করা সম্ভব নয়। রাষ্ট্র মেরামতের প্রশ্নে এনসিপির মতো একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়াকে আমি সময়োপযোগী মনে করছি। বিশেষ করে জুলাই আন্দোলনের চেতনা দলটি ধারণ করছে বলেই আমি মনে করি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, আকিফ ইসলাম আদিব এবং মোহাম্মদ ইসহাক সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আহসান জুনায়েদ এবং সঞ্চালনা করেন শাহীন ইভা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোলা-২ আসনে মহিবুল্লাহ খোকনের একটি নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে। ফলে তার এনসিপিতে যোগদান দলটির সাংগঠনিক শক্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যে তার অনুসারীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা