Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:২৯, ১২ জুলাই ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই
ফাইল ছবি

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, রোববার ফজরের সময় তার বাবা ইন্তেকাল করেছেন।

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক অলিউল্লাহ নোমান এক শোকবার্তায় জানান, জমির উদ্দিন সরকারের সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতি রয়েছে। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সংবাদ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেন এবং সংবাদ প্রকাশের বিষয়ে পরামর্শ দিতেন।

অলিউল্লাহ নোমান তার পোস্টে আরও উল্লেখ করেন, জমির উদ্দিন সরকার ছিলেন একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক। একটি সার্বভৌম ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শকে তিনি আজীবন ধারণ করেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সৎ ও গুণী রাজনীতিবিদকে হারাল।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন দেশ ও জাতির কল্যাণে তার জীবনের সকল অবদান কবুল করা হয়, তার গুনাহসমূহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্যও তিনি দোয়া করেন।

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব