Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই
ফাইল ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। আজ শনিবার বেলা একটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাকারিয়া কাজল ছিলেন সরকারি কর্মকর্তা আবদুল কাইউম ভূঁইয়া এবং কবি ও কথাসাহিত্যিক মেহেরুন নাহার চৌধুরীর আট সন্তানের মধ্যে সবার বড়। আশির দশকে দৈনিক ইনকিলাব-এ যোগদানের মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দেশের টেলিভিশন সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং যমুনা টেলিভিশনে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। সংবাদমাধ্যম অঙ্গনে তাঁর অবদান ও পেশাদারিত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে সহকর্মীরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল