Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৪ মে ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ইউসুফ হোসেন হুমায়ুনের রাজনৈতিক ও পেশাগত সহকর্মী এ শ ম রেজাউল করিম।

নিজের পোস্টে রেজাউল করিম লেখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, শেখ মুজিবের ছেড়ে দেয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকারের সময়ে গ্রেফতার হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র অন্যতম আইনজীবী, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন আর আমাদের মাঝে নেই।

তিনি আরও জানান, মৃত্যুকালে ইউসুফ হোসেন হুমায়ুন স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দীর্ঘ আইনজীবী ও রাজনৈতিক জীবনে ইউসুফ হোসেন হুমায়ুন দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-র সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিল-এর সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও একাধিকবার পালন করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা