Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪:১০, ১১ মার্চ ২০২৬

আপডেট: ০৪:১২, ১১ মার্চ ২০২৬

মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই

মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর নেতা মহিউদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার তার লাশ নিজ এলাকা সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নেয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

রাজনৈতিক জীবনে মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার নির্বাচিত হন। এছাড়া সিরাজদিখান উপজেলা পরিষদে তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মহান মুক্তিযুদ্ধেও তিনি মুন্সিগঞ্জ জেলার অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়।

ব্যক্তিগত জীবনে মহিউদ্দিন আহমেদ দুই ছেলে ও এক মেয়ের জনক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার