Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২০ আগস্ট ২০২৬

কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের

কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
ছবি: সংগৃহীত

ভারতের কোলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক ও চ্যানেল নাইনের প্রতিনিধি এবং দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), তাদের তিন বছর বয়সী সন্তান স্বর্ণ শীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী (৬৪)।

চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা সিমমিনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান দেবাশীষ দত্ত। প্রথমে তারা ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে কোলকাতায় যান তারা। সেখানেই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

দেবাশীষ দত্তের পরিবারের সদস্যরা জানান, তার আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে। এ ছাড়া তার বাবা-মাও জীবিত রয়েছেন। পরিবারের চার সদস্যকে একসঙ্গে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে কোলকাতার ওই অগ্নিকাণ্ডে নিহত পঞ্চম বাংলাদেশির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কোলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।

হোটেলে আগুন লাগার পর সেখানে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হওয়ার সুযোগ পাননি। পরে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।

একই পরিবারের চার সদস্যের মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছালে স্থানীয় সাংবাদিক, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে সাংবাদিক দেবাশীষ দত্তের আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা