Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ১৭ মার্চ ২০২৫

ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না, খবরটি সত্য নয়’

জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবারও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও যথানিয়মে অনুষ্ঠিত হবে।

‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না, খবরটি সত্য নয়’
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৬ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না—এমন খবর সত্য নয়।

তিনি জানান, জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবারও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও যথানিয়মে অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব আরও জানান, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ যথাযথভাবে আয়োজনের জন্য সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেছিলেন, এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না।

তিনি বলেন, রমজান ও ঈদের ছুটির কারণে এবং সামগ্রিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত হয়েছে। গত বছরও কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নেই, এখন একটি ‘ওয়ার মুডে’ আছি।

স্বাধীনতা দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, আমি কোনো ঝুঁকি দেখছি না।

সরকারের দুই সংস্থার ভিন্ন বক্তব্যের ফলে প্রকাশিত খবরগুলো বিভ্রান্তিকর হয়ে উঠেছে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, ঢাকায় কুচকাওয়াজ না হলেও দেশের অন্যান্য ৬৩ জেলায় যথারীতি কুচকাওয়াজ ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব