Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২৭ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি

দগ্ধ রোগীদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

দগ্ধ রোগীদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে শনিবার (২৬ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দীন জানান, দগ্ধ রোগীদের অবস্থা অনুযায়ী আলাদা ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কাজ করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা এখনও সংকটাপন্ন। তবে ১৫ জনের অবস্থা উন্নতির দিকে, যাদের আগামীকাল বা পরশুর মধ্যে ছাড়পত্র দেয়া হবে।

হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমান বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মুহূর্তে ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করছে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে রোববার ও সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছুটি ঘোষণা করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ