Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ৬ আগস্ট ২০২৫

সমালোচনাকে উন্মুক্ত করেছি, যা ছিল অকল্পনীয়: প্রধান উপদেষ্টা

সমালোচনাকে উন্মুক্ত করেছি, যা ছিল অকল্পনীয়: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক চর্চার অন্যতম শর্ত গণমাধ্যমের স্বাধীনতা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, সমালোচনাকে উন্মুক্ত করা হয়েছে, যা অতীতে ছিলো অকল্পনীয়।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, 

আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি। এখন যে কেউ যেকোনও মাধ্যমে—মূলধারার গণমাধ্যম হোক বা সোশ্যাল মিডিয়া—সরকারের সমালোচনা করতে পারছেন। এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করা যাচ্ছে। নিকট অতীতে যা ছিলো অকল্পনীয়

তিনি উল্লেখ করেন, অতীতের ইতিহাসে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিলো সরকার। অন্তর্বর্তী সরকার এসব বাধা অপসারণে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি অপতথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

ড. ইউনূস আরও বলেন, 

স্বৈরাচারী সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিলো ডিজিটাল নিরাপত্তা আইন, যা পরে সাইবার নিরাপত্তা আইন নামে পরিচিত হয়। আমরা এ আইনটি বাতিল করেছি। এ আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা হয়েছে।

তিনি জানান, নতুন প্রণীত আইনে আগের নিবর্তনমূলক নয়টি ধারা বাদ দেয়া হয়েছে। আগের আইনের আওতায় করা ৯৫ শতাংশ মামলাই এসব ধারার ভিত্তিতে ছিলো। আমরা বিশ্বাস করি, নতুন আইন প্রণয়নের ফলে সাংবাদিকদের আইনি হয়রানি বন্ধ হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে, বলেন প্রধান উপদেষ্টা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮