Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ৫ আগস্ট ২০২৫

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

‘আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন’

‘আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন’
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে শিগগিরই প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত হয়।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় অন্তর্বর্তী সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন তিনি। দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান উপদেষ্টা সরকারের মূল লক্ষ্য ও অগ্রাধিকার তুলে ধরেন।

ভাষণে তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি হলো অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। এখন সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছে সরকার। তিনি উল্লেখ করেন, আজকের এ মহান দিবসে বক্তব্য রাখার পর থেকেই আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হবে। এর মাধ্যমে নির্বাচন কমিশনকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হবে।

প্রধান উপদেষ্টার এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের পর দেশে নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত মিললো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা