Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ২৪ জুলাই ২০২৫

অনুমোদন উপদেষ্টা পরিষদের

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান থাকছে না।

এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০১৫ সালে আইন সংশোধন করে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকের বিধান চালু করেছিল। ২০১৭ সালে প্রথমবারের মতো এই ব্যবস্থায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় রাজনীতিকে ‘অপব্যক্তিত্ব ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণমুক্ত’ করতে এবং ‘জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে’ দলীয় প্রতীক তুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপের ফলে স্থানীয় পর্যায়ে ব্যক্তি পরিচিতি ও জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের সুযোগ বাড়বে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা