Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ১৭ আগস্ট ২০২৫

‘জুলাই সনদ’ খসড়া চূড়ান্ত, পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে

‘জুলাই সনদ’ খসড়া চূড়ান্ত, পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ খসড়া ও তার সঙ্গে যুক্ত আট দফা অঙ্গীকারনামা। শনিবার (১৬ আগস্ট) কমিশন এ খসড়া পাঠায়। দলগুলোকে জানানো হয়েছে, ভাষাগত গঠন বা বিষয়বস্তুর ওপর কোনো মন্তব্য থাকলে আগামী বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার মধ্যে লিখিতভাবে কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে।

অঙ্গীকারনামায় বলা হয়, বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক কনভেনশনের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এ সনদ তৈরি করা হয়েছে। যেমন—১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময় কিংবা ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সাংবিধানিক কাঠামো স্পষ্ট না থাকলেও জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে সে সময়ের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হয়েছিলো। একইভাবে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে জনগণের রায় ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণীত হয়েছে।

অঙ্গীকারনামার আটটি মূল প্রতিশ্রুতি হলো—

১. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অর্জিত সুযোগকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২. জনগণই রাষ্ট্রের মালিক—এ নীতিকে প্রতিষ্ঠিত করে সনদের সব বিধান ও নীতি সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতা থাকলে সনদের বিধানই প্রাধান্য পাবে।

৩. সনদের ব্যাখ্যা নিয়ে কোনো প্রশ্ন উঠলে চূড়ান্ত মীমাংসার এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হাতে।

৪. সনদের বৈধতা বা প্রয়োগযোগ্যতা নিয়ে কোনও আদালতে প্রশ্ন তোলা যাবে না।

৫. রাষ্ট্রব্যবস্থা, বিচারব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হবে।

৬. ২০২৪ সালের অভূতপূর্ব গণঅভ্যুত্থানকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে।

৭. আন্দোলন চলাকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হবে, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে এবং শহীদ পরিবার ও আহতদের সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।

৮. যে সকল প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কমিশনের এ খসড়া এখন দেশের রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক মতামতের ওপর নির্ভর করছে। তাদের সুপারিশ সংযোজনের পর সনদটির চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত