Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ০০:২৮, ৩১ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারির মধ্যেই হাসিনার বিচার শেষ হওয়ার আশা চিফ প্রসিকিউটরের

ফেব্রুয়ারির মধ্যেই হাসিনার বিচার শেষ হওয়ার আশা চিফ প্রসিকিউটরের
ফাইল ছবি

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দায়ের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৩০ আগষ্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তাজুল ইসলাম বলেন, 

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত ছিলেন। পুলিশকে দিয়েই পুলিশের বিরুদ্ধে তদন্ত চালানো একটি বড় চ্যালেঞ্জ ছিলো। অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছিলো। তবুও আমরা বিচার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে বিচারকাজ চলছে। যাতে প্রশ্ন তোলার কোনো সুযোগ না থাকে। অচিরেই কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে।

চিফ প্রসিকিউটর আশা প্রকাশ করেন, দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার প্রত্যক্ষ করতে পারবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট