Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ৩০ এপ্রিল ২০২৫

হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন ট্রাইব্যুনালে

২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি: শেখ হাসিনা

২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি: শেখ হাসিনা
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছে যে, ‘আমার বিরুদ্ধে ২২৬টি মামলা হয়েছে, তাই ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এ বক্তব্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক শেখ হাসিনার। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওর ফরেনসিক পরীক্ষায় এটি শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণিত হয়েছে। এ বক্তব্যের জেরে তার বিরুদ্ধে আদালত অবমাননা এবং ট্রাইব্যুনালের বিচারকাজে হুমকির অভিযোগ উত্থাপিত হয়েছে।

এদিন ট্রাইব্যুনালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করা হয়। জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া, আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর দেহ পোড়ানোর ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি স্বামীর অসুস্থতার কারণে প্যারোলে মুক্তির আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য