Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

সাবেক আইজিপির বিস্ফোরক অভিযোগ

‘অপহরণ-হত্যার নির্দেশ হাসিনার দফতর থেকে আসতো’

‘অপহরণ-হত্যার নির্দেশ হাসিনার দফতর থেকে আসতো’
ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সাক্ষ্য দিয়ে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকেই র‌্যাবকে অপহরণ, নির্যাতন ও হত্যার নির্দেশ দেয়া হতো।

মামুন জানান, র‌্যাবের দুই কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকি এ ধরনের কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। তিনি বলেন, সরকারের সমালোচক ও রাজনৈতিক বিরোধীদের ভিন্নমত দমন এবং ভয় দেখানোই এসব অপারেশনের মূল উদ্দেশ্য।

সাবেক আইজিপি আরও উল্লেখ করেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে অগ্রিম ভোট ভরার পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘লেথাল উইপেন’ ব্যবহারের অনুমোদন দেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবির হারুন এ ধরনের অস্ত্র ব্যবহারে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

তিনি আরও জানান, র‌্যাব-১ ইউনিটে TFI নামে একটি গোপন বন্দিশালা ছিলো, যেখানে সরকারের সমালোচক ও রাজনৈতিক বিরোধীদের ধরে এনে আটকে রাখা হতো। এ ধরনের বন্দিশালা র‌্যাবের অন্যান্য ইউনিটেও ছিল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত