Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ২২ আগস্ট ২০২৫

হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার

হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমকে সতর্ক করে জানিয়েছে, পলাতক আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আইনত গুরুতর অপরাধ। এ ধরনের কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

শুক্রবার (২২ আগস্ট) সরকারের প্রেস উইং এক বিবৃতিতে বলা হয়, ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার অডিও বা বক্তব্য প্রকাশ করা আইনত নিষিদ্ধ। বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, ভবিষ্যতে কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ঘৃণামূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছিল। কিন্তু সম্প্রতি কিছু গণমাধ্যম ওই নির্দেশনা উপেক্ষা করে তার বক্তব্য সম্প্রচার করেছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এসব বক্তব্যে মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন—এমন অভিযোগের পর তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন। এ ছাড়া আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম দেশে নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন অনুসারে, এ দলের নেতাদের বক্তব্য বা কার্যকলাপ প্রচারকারী যেকোনও গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সরকার জানিয়েছে, এ ধরনের প্রচার দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, সহিংসতা উসকে দিতে পারে এবং জনমত বিভ্রান্ত করতে পারে। তাই সংবাদমাধ্যমগুলোকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অখণ্ডতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। জনগণ এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে রয়েছে—এমন গুরুত্বপূর্ণ সময়ে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করতে পারে বলে সরকারের আশঙ্কা।

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ নির্দেশনা অমান্যকারী যে কোনো গণমাধ্যম বাংলাদেশি আইনের আওতায় কঠোর আইনি জবাবদিহির মুখোমুখি হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা