Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনী ঢামাডোল শুরু, উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি

নির্বাচনী ঢামাডোল শুরু, উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উপকরণ সংগ্রহের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের গুদামে ইতোমধ্যে এসব সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ভবনের বেসমেন্টে অবস্থিত গুদামে গিয়ে নির্বাচনী সরঞ্জাম পরিদর্শন করেন। এ সময় তারা ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী পরীক্ষা করে দেখেন।

সংগৃহীত সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, লক, ঢাকনা, গানি ব্যাগ, সিল, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট। ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে এসব দ্রব্য বিতরণ করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ বাসসকে জানান, 

আজ বার্ষিক দ্রব্য সংগ্রহ পরিকল্পনা নিয়ে বৈঠক হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী উপকরণ আসা শুরু হয়েছে।

অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, কিছু উপকরণ আমরা প্রায় অর্ধেক পেয়েছি। আবার কিছু আসেনি। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সব সরঞ্জাম পেয়ে যাবো বলে আশা করছি।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ১০টি অঞ্চলের আওতায় ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। এবার গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করার ভিত্তিতে ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দাঁড়াবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। আগামী ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করবে কমিশন।

ইসি সচিব আরও জানান, এ পর্যন্ত ব্রাস সিল ও সিলগালা বাদে অন্যান্য সরঞ্জাম আমরা পাচ্ছি। সময়সীমার মধ্যে সব আসবে। সেপ্টেম্বরের মধ্যেই সব উপকরণ হাতে পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী